তেঁতুলিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি :

Date: সোমবার, জুন ১৫, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম অবৈধ নেশাজাতীয় গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রবিবার ১৪ জুন রাতে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারের দিক-নির্দেশনায় এস আই (নিঃ) আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রাতে ৪নং শালবাহান ইউনিয়নের বালাবাড়ী গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী শাকিমুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে শাকিমুলের ঘর তল্লাশি করে সর্বমোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:শাকিমুল ইসলাম (৩৫), পিতা: আজিমুল,নাজমা আক্তার রিপা (৩০), স্বামী:শাকিমুল ইসলাম।পঞ্চগড় জেরার তেঁতুলিয়া উপজেলার,শালবাহান বালাবাড়ী গ্রামের। 

সোমবার (১৫ জুন)সকালে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave Your Comments