রায়গঞ্জে নিমগাছি কেনেল বন্ধ করে মাটি ভরাট সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বিপাকে জনসাধারণ

এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: সোমবার, জুন ১৫, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের পাশ দিয়ে দীর্ঘদিনের কেনেল বন্ধ করে মাটি ভরাট করায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বিপাকে পড়েছে স্কুলগামী ছাত্র -ছাত্রী ও ব্যবসায়ীসহ এলাকাবাসী। রবিবার (১৪ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,৫০ থেকে ৬০ বছরের আগের তৈরি ক্যানেল বন্ধ করে মৎস্য চাষ প্রকল্পের উন্নয়ন কাজ করছে এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা । ২ টি করাতকল ১টি হ্যাচারি ও ৬০ এর অধিক বসতবাড়ি এবং ২টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পড়েছে বিপাকে। কারণ হিসাবে জানা যায়, নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের সহকারী পরিচালক মাসুদ রানা তত্ত্বাবধানে পুকুর সংস্কারের কাজ চলছে,এতে করে তিনি অত্র ক্যানেল মাটি দিয়ে ভরাট করেছেন। নিমগাছী ক্যানেল সংলগ্ন বসতবাড়ির মালিক পুতুল রানী, কার্তিক মসহাতো,দীপক পোদ্দার, স্বদীপ মালির বাড়িতে হাঁটু সমান পানি। অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রামকৃষ্ণ গুণ বলেন মাসুদের সেচ্ছাচারিতার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মুঠোফোনে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি অসদ্বাচারণ করেন। সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, জনস্বার্থে ক্যানেলের মাটি অপসারণ করে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নিমগাছী মৎস্য প্রকল্প ( রাজস্ব) সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানার মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করা হলে যোগাযোগ কারা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, পানি যাতে বাধাগ্রস্ত না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave Your Comments