রংপুর সদর উপজেলা বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন ও আহ্বায়ক কমিটি ঘোষণান

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
news-banner
রংপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর সদর উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন,পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন ও সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল) রাতে সদর উপজেলার পাগলাপীর ছাত্তার মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসব সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন। ষ তিনি ফিতা কেটে সংগঠনের নব-প্রতিষ্ঠিত কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী ১৫ মে বার্ষিক সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান টিটু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক শরিফা বেগম শিউলি এবং সদস্য সচিব রবিন চৌধুরী রাসেল।অনুমোদিত কমিটিতে মোঃ মাহফুজুর রহমান-কে আহ্বায়ক এবং আসাদুজ্জামান টিটু-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাহার সিদ্দিকী, আব্দুর রহিম ও মোঃ ওমর ফারুক। কমিটির অন্য সদস্যরা হলেন— রফিকুল ইসলাম সাবুল, মোঃ এখলাছ উদ্দিন, মোসাদ্দেকুর রহমান (দাপ্তরিক), মোঃ সাকিব ইসলাম, মোঃ সামসুজ্জামান সাবু, মোঃ মুজাহিদ, মোঃ সাজ্জাদ হোসেন পলাশ, এ.এস নুসরাত (খুশি), মোঃ মোজাম্মেল হক নয়ন ও মোঃ আল-আমিন রহমান। প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক স্বাধীন বলেন, "তৃণমূল পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রেস ক্লাব একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত সমন্বয় ও ঐক্য আরও সুদৃঢ় হবে।" সম্মেলন সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave Your Comments