খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
news-banner
খুলনা, শেরপুর ও নাটোর জেলার তিন পুলিশসুপার সহ পাঁচ এসপিকে বদলি করা হয়েছে।আজ ২১ এপ্রিল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পুলিশ-১শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদেরবদলি করা হয়।প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ
আহমেদ।
প্রজ্ঞাপনে অনুযায়ী শেরপুর জেলার পুলিশ সুপার
মোঃ কামরুল ইসলামকে খুলনারেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে,কেএমপির উপপুলিশ কমিশনার (ডিসি)মোঃ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেওয়া 
হয়েছে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহম্মদ মাহবুবুর রহমানকে পিআইবিতে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave Your Comments